
বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে বেশি হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেই ডেডলাইন নিয়ে এ বার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ডেডলাইন মেনে তাঁরা আলোচনা চালাচ্ছেন না! ঘটনাচক্রে, নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য-বৈঠক করতে মঙ্গলবারই ভারতে এসেছে ওয়াশিংটনের প্রতিনিধি দল। রাজস্থানি প্রবাসী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন পীযূষ গোয়েল। সেখানে তিনি জানিয়েছেন, বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা ভালো দিকেই এগোচ্ছে।
অনেকগুলি বিষয়ে বোঝাপড়াও সুষ্ঠু ভাবেই হয়েছে। প্রথম দফায় আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে আলোচনা সফল হয়নি। তার পরেই ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।








