ভারতের স্বার্থেই মার্কিন তেল ক্রয় : পীযূষ 

0
91
ছবি সৌজন্যে : এক্স
ভারতের জাতীয় স্বার্থ যেখানে সুরক্ষিত, সেখান থেকেই তেল কেনা হবে। এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
তিনি বলেছেন, ভারতের স্বার্থ সুরক্ষিত করতেই আমেরিকা থেকে তেল কেনা হবে। একটি সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ডোনাল্ড ট্রাম্পের শর্তমাফিক ভারত কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে? প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে গোয়েল বলেছেন, বিষয়টি নিয়ে আপাতত বিদেশমন্ত্রক কাজ করছে। তবে অশোধিত তেল হোক বা এলএনজি, এলপিজি- আমেরিকা থেকে এসব কেনাটা আসলে ভারতের স্বার্থেই।
কারণ আমরা তেল কেনার জন্য আরও অনেক বিকল্পের সন্ধান করতে চাইছে। তবে কেনাটা নির্ভর করে ভারতীয় সংস্থাগুলির উপরেই।