গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য বিজেপিতে যোগ

    বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য বিজেপিতে যোগ

    0
    33
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার বিজেপিতে যোগ দিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির অফিসে সুমিত্র চট্টোপাধ্যায়ের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
    শ্রম দফতরের প্রাক্তন শীর্ষকর্তা সুমিত্র চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়ে লক্ষ লক্ষ যুবকের তথ্য মুছে দিয়ে নতুন যে ব্যবস্থা করা হয়েছিল তা কর্মসংস্থানের চেয়ে প্রচারেই বেশি ব্যস্ত। সুমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন প্রায় ৪০ লাখ যুবক নাম নথিভুক্ত করলেও প্রকৃত সুরাহা মেলেনি। যুবশ্রী প্রকল্প বন্ধ করে এখন যুবসাথী নামে দৈনিক মাত্র ৫০ টাকা ভাতা দেওয়া হচ্ছে।
    যা বেকার যুবকদের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু নয়। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপন্দ্রে যাদব বলেছেন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি দেশের জাতীয়তাবাদ ও দেশপ্রেমের মেরুদণ্ড। তাঁর পরিবারের সদস্যকে দলে পাওয়া গর্বের।