গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার সিপি সুপ্রতিম

    রাজ্যের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার সিপি সুপ্রতিম

    0
    103
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজীব কুমারের পর ফের ভারপ্রাপ্ত নতুন ডিজি পেল রাজ্য। এতদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজিপি করা হয়েছে।
    অন্যদিকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছেন সুপ্রতিম সরকার। কলকাতার বর্তমান সিপি মনোজ ভর্মাকে ডিরেক্টর অফ সিকিউরিটি পদে বসানো হয়েছে। মনোজ ভর্মা এখন থেকে মুখ্যমন্ত্রী তথা অন্যান্য ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টি দেখবেন। এতদিন ডিরেক্টর অফ সিকিউরিটি হিসেবে পোস্টেড ছিলেন পীযূষ পাণ্ডে। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে রাজ্যের এডিজি এসটিএফ করা হয়েছে।
    এদিকে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদে আনা হয়েছে অভয়াকাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনার থাকা বিনীত গোয়েলকে। ফলে নির্বাচনের আগে পুলিশের বড়সড় রদবদল করা হয়েছে।