
এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা, যেটি পিৎজার মতো ছোট আকারের রোবট ও ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর এর সাহায্যে চাঁদে অভিযানের ধরন আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে পারে বলে দাবি তাদের।গবেষকরা বলছেন,একদিন হয়ত এসব রোবট চাঁদের পৃষ্ঠে হেঁটে বেড়াবে ও নভোচারীদের বিজ্ঞান গবেষণাগার বা ভবিষ্যতের বাসস্থান তৈরিতে সাহায্য করবে।
এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখন নিয়ে প্রাথমিক কিছু কাজ চলছে আমেরিকার ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার-এর সাধারণ চেহারার এক অফিসে।সেখানে রয়েছে ছোট ও তিন চাকার একটি রোবট, যার নাম,আর্মস্ট্রং।এটি ঘুরে ঘুরে প্লাস্টিকের ব্লক তুলে নেয় ও এক জায়গা থেকে আরেক জায়গায় তা সরিয়ে রাখে।বিষয়টি অনেক বড় কিছু না হলেও এই রোবট আর এর সঙ্গে কাজ করা শিক্ষার্থীরা মহাকাশ গবেষণার এক নতুন যুগের ভিত্তি তৈরি করছে। জানা যাচ্ছে,আর্মস্ট্রং রোবটটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন ভিআর হেডসেট পরা শিক্ষার্থীরা। তাদের একজন জাভিয়ের ও’কাফি। সম্প্রতি সিইউ বোল্ডার থেকে স্নাতক করে এখন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’য়ে মাস্টার্স করছেন তিনি।পাশের একটি ঘর থেকে ভিআর চশমা পড়ে রোবটের ক্যামেরার ভেতর দিয়ে আশপাশ দেখছেন ও’কাফি।
যেন রোবটের চোখ দিয়ে পৃথিবী দেখছেন তিনি। এরপর রোবটটিকে অফিসের ভেতরে ঘুরিয়ে নিয়ে বেড়ান তিনি। মূল ধারণা হচ্ছে, এভাবে পৃথিবীতে বসে নভোচারীদের প্রশিক্ষণ দেওয়া, তাদের এমনভাবে শেখানো যাতে ঝুঁকিপূর্ণ পরিবেশে, যেমন চাঁদে, তারা নিরাপদে রোবট পরিচালনা করতে পারেন।তাদের এ গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল,অ্যাডভান্সেস ইন স্পেস রিসার্চ-এ।





