
বাংলাদেশ থেকে বিপুল অর্থপাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার,ওরফে পি কে হালদার সহ তিনজনকে জামিন দিয়েছে ব্যাংকশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত।
পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছে স্বপন মিস্ত্রি ওরফে স্বপনকুমার মিস্ত্রি, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম কুমার মিস্ত্রি।প্রত্যেককে ১০ লাখ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত।একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে,মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে।এমনকি রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না।এর আগে ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রানেশ হালাদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন। ২০২২ সালের ১৪ মে উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে হালদারদের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট,ইডি।এরপর থেকে পশ্চিমবঙ্গেই বন্দি হালদাররা। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ছ’জনকে গ্রেফতার করেছিল ইডি।
পি কে হালদারসহ পাঁচ পুরুষ সহযোগীকে রাখা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। তাঁর মহিলা সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মি হালদারকে রাখা হয়েছিল আলিপুর সংশোধনাগারে।







