
নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বিমানবন্দরে অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার কানাডা এক্সপ্রেস-এর একটি বিমান। রানওয়েতে নামার সময়ে বিমানবন্দরের ভিতরে দাঁড়িয়ে একটি গাড়িতে ধাক্কা মারে সিআরজে-৯০০ বিমান।
দুর্ঘটনাস্থলের বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। তাতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে গিয়েছে বিমানের নাক।
সংঘর্ষের পরে বিমানের সামনের অংশটি উপরের দিকে মুখ করে উঠে গিয়েছে। দুর্ঘটনায় প্রাথমিক ভাবে বেশ কয়েক জন আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের উদ্ধার করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর পরই নিউ ইয়র্ক শহরের দমকল এবং আপৎকালীন পরিষেবা দফতরের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন। তবে প্রাথমিক ভাবে কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।









