
ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এবং দমকল বিভাগ জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বাংলাদেশ সেনা জানিয়েছে, ঢাকার অভিজাত এলাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সেখানে মাইলস্টোন কলেজ ও স্কুল রয়েছে।
কলেজের ছাদে ভেঙে পড়ে বিমানটি। নিহত ও আহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান। দুপুর ১টা ৬ মিনিট নাগাদ সেটি তেজগাঁও বিমানঘাঁটি থেকে উড়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কলেজের ছাদে আগুন জ্বলছে।
পড়ুয়ারা ছোটাছুটি করছে। তবে সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। অন্যদিকে সোমবার মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে নামানো গিয়েছে।
