ইটালির ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ২

0
175
ছবি সৌজন্যে : এক্স
এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে ইটালির ব্রেসিয়া। সেখানে আকাশ থেকে গোঁত্তা খেয়ে হাইওয়ের উপর একটি এয়ারক্র্যাফট ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। জখম হয়েছেন আরও দু’জন। ইটালি পুলিশ সত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের দুই যাত্রী সেরজিও রাভাগিলা এবং অ্যানা মারিয়া ডে স্তেফানোর। 
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার হাড়হিম করা ভিডিও। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ব্রেসিয়ার কোরডামোলি-ওসপিটেল হাইওয়ের মাঝখানে। ছোট এয়ারক্র্যাফটি ইটালির গ্র্যাগনানো থেকে ট্রেবিয়েন্স যাচ্ছিল। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সেটি গোঁত্তা খেয়ে আছড়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে। দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাইওয়ের ঠিক মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ছে বিমানটি।
মাটিতে ধাক্কা লাগতেই বিস্ফোরণ ঘটে। সেই আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক ও একটি গাড়ি। অন্য একটি গাড়ি কোনও মতে অগ্নিকুণ্ডের কিছুটা আগে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। এদিকে খবর পাওয়া মাত্র উদ্ধারকাজ লেগে পড়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।