গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International আমেরিকায় রাস্তায় ভেঙে পড়ল বিমান, মৃত ৩ 

    আমেরিকায় রাস্তায় ভেঙে পড়ল বিমান, মৃত ৩ 

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    ফের বিমান দুর্ঘটনা। আমেরিকার মিশিগানে রাস্তার ওপর আছড়ে পড়লো একটি বিমান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , বিমান টি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

    এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মিশিগানের ক্লার্ক টাউনশিপের বার্থ রোড ও পিকক রোডের সংযোগস্থলে এই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার একাধিক ছবি ভাইরাল হয়েছে।ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিক। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, এখনও মৃতদেহ শনাক্ত করা হয়নি। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।