
আমেরিকায় আবারও বিমান বিপর্যয়। ১০ জনকে নিয়ে ওড়ার কিছুক্ষণ পরেই আলাস্কার আকাশে হারিয়ে গেল আস্ত বিমান। খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।
আমেরিকার বিমান সংস্থা বেরিং এয়ারের সেনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি আলাস্কার উনালাককিট শহর থেকে আলাস্কারই নোম শহরের উদ্দেশ্যে রওনা দেয়। র্যাডারে শেষ সংকেত ধরা পড়েছিল ৩টে ১৬মিনিটে।
তারপর থেকে আর বিমানের কোনও খোঁজ পাওয়া যায়নি। গত কয়েকদিনের মধ্যে আমেরিকায় পর পর বিমান দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।
