
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন চীনের সঙ্গে যেকোনা গোপন যুদ্ধের পরিকল্পনা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বিলিয়নিয়ার ইলন মাস্ককে অবহিত করবে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবর সেনাবাহিনীর এই পরিকল্পনা মাস্কের কাছে তুলে ধরা হবে।তবে মার্কিন খবর অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।পেন্টাগনের বৈঠক সম্পর্কে ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনের কথা উল্লেখ বা আলোচনাও করা হবে না।
পেন্টাগনের প্রধান পিট হেগসেথও রিপোর্টটি অস্বীকার করে এক্স-এ এক পোস্টে বলেছেন, এই বৈঠকটি উদ্ভাবন, দক্ষতা এবং স্মার্ট উৎপাদন সম্পর্কে হবে। অন্যদিকে,নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্তা বলেছেন, ইলন মাস্ককে বিষয়টি অবহিত করতে পেন্টাগনের ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং চীনসহ বিভিন্ন বিষয়ের ওপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে, ব্রিফিংয়ে চীনের সঙ্গে সংঘাতে আমেরিকা কীভাবে লড়াই করবে তার বর্ণনা করা হবে। পেন্টাগনও জানিয়েছে,ইলন মাস্ক মার্কিন প্রতিরক্ষা দপ্তরে যাবেন।
তবে সেখানে তিনি কি করবেন তার বিস্তারিত জানায়নি।উল্লেখ্য,সুরক্ষিত সামরিক পরিকল্পনায় প্রবেশাধিকার পেলে ইলন ট্রাম্পের উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকার পরিধি আরো বেড়ে যাবে।মার্কিন এই বিলিয়নিয়ার এরইমধ্যে সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। এটি ইলন মাস্কের জন্য স্বার্থের দ্বন্দ্বও। কারণ টেসলা এবং স্পেসএক্স উভয়ের প্রধান হিসেবে চীন এবং পেন্টাগনের সঙ্গে তার ব্যবসায়িক স্বার্থ রয়েছে।








