
স্কুল তাড়িয়ে দিয়েছিল চার বছর আগে। সেই বদলা নিতেই কানাডার সেই স্কুলে হামলা চালান রূপান্তরকামী জেসি ভ্যান রুটসেলার। শুধু তা-ই নয়, স্কুলে হামলার আগে বাড়িতে মা এবং সৎভাইকে খুন করেন।
তার পর স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে স্কুলে হাজির হন। ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন জেসি। সেই ঘটনায় স্কুলের আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৪ জন। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারী জেসিরও। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন এক শিক্ষিকা, পাঁচ পড়ুয়া।
তাঁদের মধ্যে ১২ বছরের তিন ছাত্রী এবং এবং আরও দুই ছাত্র। এ ছাড়াও স্কুলের গ্রন্থাগারে আরও দু’জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, বদলা নিতে স্কুলে হামলা চালিয়েছেন জেসি। তবে এটিই যে একমাত্র কারণ, তা নিয়ে সন্দেহ রয়েছে বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। তবে পুলিশের একটি সূত্র আবার দাবি করেছে, জেসির মানসিক কোনও সমস্যা ছিল।
