গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ন্যাটো দেশগুলোতে হামলার পরিকল্পনা?

    ন্যাটো দেশগুলোতে হামলার পরিকল্পনা?

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বেলারুশকে আরো গভীরভাবে জড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি তারা বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চল বা কোনো ন্যাটো দেশে হামলার পরিকল্পনাও বিবেচনা করছে।

    সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেছেন, ইউক্রেন এ ধরনের রুশ প্রচেষ্টা নথিভুক্ত করছে। তিনি আরো জানিয়েছেন, নতুন সামরিক অভিযানে যোগ দিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে রাজি করাতে রাশিয়ার অতিরিক্ত যোগাযোগের বিষয়েও ইউক্রেন অবগত রয়েছে। তিনি আরো বলেছেন, রাশিয়া বেলারুশের ভূখণ্ডের দক্ষিণ ও উত্তরে অভিযান চালানোর পরিকল্পনা বিবেচনা করছে। এই হামলা হতে পারে ইউক্রেনের চেরনিহিভ-কিয়েভ অঞ্চলে অথবা সরাসরি বেলারুশ থেকে কোনো ন্যাটো দেশের বিরুদ্ধে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বেলারুশের দক্ষিণে ইউক্রেন অবস্থিত, আর উত্তর ও পশ্চিমে ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া রয়েছে।জেলেনস্কির এই মন্তব্যের বিষয়ে মস্কো বা মিনস্কের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    রাশিয়া সাধারণত তার সামরিক পরিকল্পনার বিষয়ে কিছু প্রকাশ করে না। এগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় রাখা হয়। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। তিনি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সময় নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যদিও তিনি সরাসরি বেলারুশীয় সেনা পাঠাননি। এরপর থেকে মিনস্ক রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে সম্মত হয়েছে।