
রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা ভালো নেননি জগন্নাথ দেব। তার জন্যই দিঘার জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্য্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গিয়েছে।
এক্স পোস্টে ছবি পোস্ট করে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আরও দাবি, মহাপ্রভু জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মাড়ানো এমন সব ভুরি ভুরি অনাচার হয়েছে। শুভেন্দুর দাবি, কোনও একজনের অহং বোধ কে তুষ্ট করতেই মহাপ্রভুকে’ব্যবহার করা হচ্ছে, কিন্তু কথায় আছে চখা আঁখি সবু দেখুচি।
যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, তিনি সব দেখছেন! প্রভু জগন্নাথ দেবের কথা সঙ্গে তুলনা টেনে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী৷
