
মেছুয়ার ঋতুরাজ হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথা পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সাহায্য করার কথা জানানো হয়েছে। অন্যদিকে গোটা ঘটনায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ১৫ বছর আগের স্টিফেন কোর্ট ট্র্যাজেডির স্মৃতি ফিরিয়ে এনেছে এই ঘটনা। যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং অবহেলার কারণে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। অথচ রাজ্য পুলিশ প্রশাসন দিঘায় ৩ দিনের ছুটি কাটাতে ব্যস্ত।
অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা জানতে পেরেই দিল্লির সমস্ত কর্মসূচি কাটছাঁট করে কলকাতায় ফিরে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
