
ভোরের আলো ফুটতেই আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ। শুক্রবার সকালেই আহমেদবাদে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন।
বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর আহমেদাবাদের সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। কথা বলেছেন বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকুমার রমেশ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিনিই একমাত্র যাত্রী, যিনি বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন।
উল্লেখ্য, এখনও পর্যন্ত খোঁজ মেলেনি বিমান ব্ল্যাক বক্সের। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। চলেছে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ। বিদেশে থাকা যাত্রীদের পরিবারগুলোকে ইতিমধ্যেই জানানো হয়েছে তাঁদের নমুনাও যত দ্রুত সম্ভব সংগ্রহ করা হবে।






