
অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের পাশাপাশি কংগ্রেস, সমাজবাদী পার্টি নেতারাও কাঁদছেন, বারাণসী থেকে ফের বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর অভিযানের পর প্রথমবার নিজের কেন্দ্র বারাণসীতে সরকারি কর্মসূচিতে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি জানিয়েছেন, কংগ্রেস সেনাকে লাগাতার অপমান করে চলেছে। অপারেশন সিঁদুরকে তামাশা বলায় গর্জে উঠেছেন প্রধানমন্ত্রী। ভোটব্যাঙ্ক এবং তুষ্টিকরণের রাজনীতিতে পিছিয়ে নেয় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টিও বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালীন অপারেশন মহাদেব-এ পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের নিকেশ করা নিয়ে সপা সাংসদ প্রশ্ন তোলায় প্রধানমন্ত্রীর তাচ্ছিল্য তাহলে ফোন করে জঙ্গিনিধন করলে ভালো হত।
