
১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
ভারতের প্রথম মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছিলেন তিনি। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র এক বিবৃতিতে বলেছেন, ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত। ভারতের নিজস্ব মানব মহাকাশ অভিযান-গগনযানের দিকে এটি আরও একটি মাইলফলক।
একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ঐতিহাসিক অ্যাক্সিওম-৪ মিশন থেকে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সফল প্রত্যাবর্তন প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের মুহর্ত। তিনি শুধুমাত্র কেবল মহাকাশ স্পর্শ করেননি, বরং ভারতের স্বপ্নকেও নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন।








