গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ভেনেজুয়েলাকাণ্ডের প্রতিবাদে পথে বামেরা

    ভেনেজুয়েলাকাণ্ডের প্রতিবাদে পথে বামেরা

    0
    77
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বেআইনিভাবে অপহরণ করে গ্রেফতার করিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে পথে নেমেছে বামেরা। বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু সহ বামপন্থী নেতারা ধর্মতলা থেকে মিছিল করে কলকাতার মার্কিন উপদূতাবাসের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন।
    বামেদের অভিযোগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা। রাতের অন্ধকারে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছে মার্কিন বাহিনী।
    তাদের রাখা হয়েছে জেলে। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার মিথ্যে অভিযোগ এনে এই অভিযান চালায় মার্কিন সেনা।