
গুজরাটের সভা থেকে অপারেশন সিঁদুর-র প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জম্মু-কাশ্মীর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা যা ঘটিয়েছে, তারপর ভারত কি চুপ করে বসে থাকতে পারে? মোদী কি চুপ করে বসে থাকতে পারে?যদি কেউ তাঁর বোনের সিঁথির সিঁদুর মুছে দেয়। তখন তাকে এই পৃথিবী থেকে মুছে যেতে হবে। ওরা স্বপ্নেও ভাবেনি, মোদীর সঙ্গে লড়াই করা কতটা কঠিন।
তাঁর সংযোজন, সন্ত্রাসবাদীরা দেশের ১৪০ কোটি জনগণের দিকে চ্যালেঞ্জ ছুড়েছিল। তাই মোদীও ঠিক সেটাই করেছে। যা করার জন্য দেশের মানুষ প্রধান সেবকের পদে বসিয়েছেন। মোদী তাঁর তিন সেনাবাহিনীকেই ফ্রি-হ্যান্ড দিয়েছিল। তার ওই বীরেরা যা করেছেন। তা প্রশংসাযোগ্য। ২২ তারিখ ওরা যে খেলাটা শুরু করেছিল, তার শেষটা ৬ তারিখ রাতে ২২ মিনিটেই শেষ করেছে ভারত।
এর আগে দাহোদ ও ভূজে ৮২ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাসের পর তিনি চলে গিয়েছেন গান্ধীনগরে। এই ভূজেই যেখানে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, সেখানেও প্রায় ৫৩ হাজার কোটি টাকার ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করেছেন নরেন্দ্র মোদী। যার মধ্য়ে অন্যতম কান্ডলা বন্দর প্রকল্প, সৌর বিদ্যুৎ প্রকল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র।








