সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে প্রধানমন্ত্রী

0
112
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
অপারেশন সিঁদুর অভিযানের কথা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া ভারতের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হবে এই বৈঠক।
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী আমন্ত্রণে বৈঠক ও নৈশভোজে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অপারেশন সিঁদুরের ব্যাখা দিতে সাতটি দলে ভাগ হয়ে ৫৯ জন ননেতা ও প্রাক্তন কটনীতিক ৩৩ টি দেশে সফর করেছেন। তাঁরা বিভিন্ন দেশে পৌঁছে স্পষ্ট জানিয়েছিলেন পাকিস্তান বহু দিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। আর এবার ভারত এই সমস্যার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে পাকিস্তানকে আন্তর্জাতিক নজরদারি সংস্থা এফএটিএফ-এর গ্রে লিস্ট এ রাখার দাবিও তোলা হয়েছে।