জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর

0
95
ছবি সৌজন্যে : এক্স
১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যাঁরা প্রয়াত হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আগামী প্রজন্ম তাঁদের অদম্য চেতনাকে সর্বদা স্মরণ করবে। দেশের ইতিহাসে কালো অধ্যায় বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নারকীয় হত্যাকাণ্ডের ভয়াবহতার কথা স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, অমানবিকার চরম শিখরে পৌঁছে যাওয়া ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার কারণে দেশবাসীর মধ্যে য়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তা স্বাধীনতা আন্দোলনকে জনসাধারণের সংগ্রামে পরিণত করেছিল। জালিয়ানওয়ালাবাগে শহিদ হওয়া শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি।