গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International নাইজেরিয়ায় মোদী, বন্দে মাতরম-এ স্বাগত প্রবাসীদের

    নাইজেরিয়ায় মোদী, বন্দে মাতরম-এ স্বাগত প্রবাসীদের

    0
    160
    ত্রিদেশীয় সফরের প্রথম পর্বে নাইজেরিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে নাইজেরিয়া সফরে গিয়েছেন তিনি।
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুজা এয়ারপোর্টে নামতেই তাঁকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ভারতীয়রা। বিমানবন্দর জুড়ে ভারত মাতার জয়, বন্দে মাতরম স্লোগানে আপ্লুত প্রধানমন্ত্রী। এই প্রথমবার নাইজেরিয়া সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। নাইজেরিয়াতে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। এক্সপোস্টে নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, নাইজেরিয়ায় উপস্থিত ভারতীয়দের অভ্যর্থনায় তিনি অভিভূত। নাইজেরিয়ায় উপস্থিত ভারতীদের প্রশংসা করেছেন। তাঁরা যেভাবে শিকড়ের সঙ্গে জুড়ে আছেন, নিজেদের ভাষা, সংস্কৃতিকে মনে রেখেছেন, তার সুখ্যাতি করেছেন প্রধানমন্ত্রী। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘নাইজেরিয়ায় বসবাসকারী মারাঠি লোকজন নিজেদের ভাষায় কথা বলছিলেন, তাঁরা যে শিকড়ের সঙ্গে জুড়ে আছেন এখনও, সেটা প্রশংসাযোগ্য। নরেন্দ্র মোদীর নাইজেরিয়া সফরকে কেন্দ্র করে সেজে ওঠেছে গোটা আবুজা শহর।
    দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও তিনি আশাবাদী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেছেন তিনি।
    ছবি  সৌজন্যে : এক্স