এক যুগ পর আরএসএস দফতরে প্রধানমন্ত্রী মোদী

0
124
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
রবিবার মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সঙ্ঘের সদর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ও এম এস গোলওয়ালকরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। উল্লেখ্য, ১২ বছর পর আরএসএস-র সদর দফতরে গিয়েছেন মোদী। শেষবার পা রেখেছিলেন ২০১২ সালে। তারপর কেটে গিয়েছে একটা যুগ।
এই সময়কালে দেশজুড়ে বিজেপিকে নতুন রাজনৈতিক মাইলেজ দিয়ে সঙ্ঘ, দাবি ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যে, বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে সংগঠনের অন্দরে তৈরি হয়েছে নানা জল্পনা। মেয়াদ শেষ হয়েছে জে পি নাড্ডার। কিন্তু এরপর দলের দায়িত্ব কার হাতে যাবে, সেই নিয়ে ধন্দে বিজেপি। এই আবহেই প্রধানমন্ত্রীর আরএসএস সদর দফতরে হাজির, আসলে সেই ধোঁয়াশা কাটাতেই মনে করছে একাংশ।