গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata কাউন্টডাউন শুরু হয়েছে, হুঁশিয়ারি মোদীর

    কাউন্টডাউন শুরু হয়েছে, হুঁশিয়ারি মোদীর

    0
    27
    ছবি সৌজন্যে :ফেসবুক

    জঙ্গলরাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ব্রিগেডের সভা থেকে পরিবর্তনের বিউগল বেজেছে বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন মানুষের উৎসাহ দেখে বোঝা যাচ্ছে মানুষের মনে কী চলছে। যাঁরা দেখার, তাঁরা এই ছবিটা দেখুক।

    তিনি বলেছেন যতই করুক বিজেপিকে আটকানো যাবে না। ব্রিগেডের সভা আটকাতে তৃণমূল সব অস্ত্র ব্যবহার করেছে। ব্রিজ বন্ধ করা হয়েছে। গাড়ি আটকে দেওয়া হয়েছে। ট্রাফিক জ্যাম করা হয়েছে। বিজেপির পতাকা ফেলে দেওয়া হয়েছে। আক্রমণ করে বলেছেন এতকিছুর পরেও নির্মম সরকার দেখুক জনপ্লাবনকে আটকানো যায়নি।

    জঙ্গলরাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। বাংলায় আইনের শাসন শুরু হবে। তৃণমূলের অত্যাচারীদের ছাড়া হবে না। বেছে বেছে হিসেব নেওয়া হবে।