গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সি আর পার্কে মোদীর আরতি

    সি আর পার্কে মোদীর আরতি

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স

    বাঙালির প্রাণের উৎসবে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধেয় দিল্লির চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে দেবী কালীর সামনে আরতি করেছেন প্রধানমন্ত্রী।

    এরপর দিল্লির সিআর পার্কের দুর্গাপুজোতেও অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। অঞ্জলি, আরতির পাশাপাশি দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। ঢাক বাজিয়ে, উলুধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন মহিলারা। দেবী দুর্গা দর্শনে এসে প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে আপ্লুত দর্শনার্থীরাও। বাঙালি অধ্যুসিত সিআর পার্কের পুজো দিল্লির পুজোগুলোর মধ্যে অন্যতম। এর আগে রবিবার মন কী বাত অনুষ্ঠানে কলকাতার দুর্গাপুজো কেন্দ্রের চেষ্টাতেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    তিনি বলেছিলেন আবহমান ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার নেপথ্যে কেন্দ্র সরকারের অবদান আছে। সেই দাবিকে অবশ্য নস্যাৎ করেছে তৃণমূল। তারা একে ২০২৬-র নির্বাচনী প্রচারের অংশ বলে কটাক্ষও করে।