গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রী মোদীর

0
150
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারত-পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সীমান্তবর্তী রাজ্য হিসাবে গুজরাটের প্রস্তুতি এবং সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে গুজরাট সরকারের নেওয়া আগাম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বরাখবর নিয়েছেন গুজরাটের ভূমিপুত্র প্রধানমন্ত্রী মোদী। গুজরাটই পাকিস্তানের সীমান্তবর্তী একমাত্র রাজ্য যার স্থল, আকাশ এবং উপকলীয় সীমান্ত রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি বিবৃতি অনুযায়ী ভারতের গুজরাটের ভূজ-সহ ১৫ টি শহরে পাকিস্তানের বিমান হামলার চেষ্টা ব্যর্থ করেছে। টেলিফোনে গুজরাটের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে কচ্ছ, বনসকাষ্ঠা, পাটন, জামনগরের মতো সংবেদনশীল জেলা, যেগুলি পাকিস্তান সীমান্তের সঙ্গে সংযুক্ত সেগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারির কথাও বলেছেন প্রধানমন্ত্রী।