
সাইপ্রাস সফরে গিয়ে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইপ্রাসের তরফে তাঁকে গ্র্যান্ড ক্রস অব দি অর্ডার অব মাকরিওস থ্রি, সম্মান প্রদান করা হয়েছে। এই পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই সম্মান শুধু তাঁর নয়, এ সম্মান ১৪০ কোটি ভারতবাসীর।
এ তাঁদের শক্তি, স্বপ্ন আর সংস্কৃতির স্বীকৃতি। প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, ভারতের মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও বসুধৈব কুটুম্বকম-এই প্রাচীন দর্শনের আন্তর্জাতিক স্বীকৃতি ই সম্মান।
একই সঙ্গে সাইপ্রাস এবং ভারতের বন্ধুত্ব আরও গভীর হল। পাকিস্তানের সঙ্গে সংঘাত এবং অপারেশন সিঁদুর অভিযানের পর এই প্রথম বিদেশ সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।








