
স্বমিতভা প্রকল্পে সম্পত্তি কার্ড দেশের বিভিন্ন রাজ্যে গ্রামীণ ক্ষেত্রে থাকা মানুষকে উন্নততর জীবনযাত্রা উপহার দেবে। একদিনে দেশের দশটি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৬৫ লক্ষ জমির পাট্টা বা সম্পত্তি কার্ড বিলি করে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেছেন, আজকের দিনটা গ্রামীণ নাগরিকদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজ্যে এই সম্পত্তি কার্ডের বিভিন্ন নাম, তবে কাজ একটাই। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, স্বমিতভা প্রকল্পের আওতায় দেশের দশটি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫০ হাজার গ্রামে জমির পাট্টা বিলি করা হয়েছে কেন্দ্রের তরফে। উপভোক্তা হয়েছেন ৬৫ লক্ষ। জানা যায়, গ্রামীণ নাগরিককে এই কার্ড দেওয়া হয়েছে। মূলত, গ্রামের বসতজমি ও বাড়ির পরিচয়পত্র এই কার্ডটি। অনেকটাই জমির পাট্টার মতোই কাজ এই কার্ডের।
ইতিমধ্য়ে যার উপভোক্তা হয়েছেন লক্ষ লক্ষ গ্রামীণ নাগরিক। গত এক বছরে ১ কোটি সম্পত্তি কার্ড বিলি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
