মোদী কৃষকদের সম্মান করেন না ঃ প্রিয়াঙ্কা

0
171
Modi does not respect farmers Priyanka
Modi does not respect farmers Priyanka
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সম্মান করেন না। মোদীর কৃষিনীতি নিয়ে রবিবার পাঞ্জাব থেকে এইভাবেই তীব্র আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি বলেছেন, ক্ষমতায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন। পাঞ্জাবের পাশাপাশি দেশের কৃষকদের আত্মাকে বুঝতে ব্যর্থ হয়েছেন মোদী। রক্ত ও ঘাম দিয়ে দেশকে স্বাবলম্বী করেছেন যে কৃষকরা, তাঁদের কখনও সম্মান করেননি। ৩ কৃষিআইনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় ৭০০ জন কৃষক প্রাণ হারিয়েছেন। কৃষকদের যন্ত্রণার কথা না ভেবে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে নিজের স্বার্থে সেই আইন ফিরিয়ে নিয়েছিলেন। কৃষকদের জন্য তিনি কিছু ভাবেন না। গত ১০ বছরে কৃষকদের জন্য শুধু মুখেই কাজ করেছেন। হিমাচল প্রদেশের সমস্ত কোল্ড স্টোরেজ আদানিকে দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। বিদেশ থেকে আসা আপেলের ওপর কর কমিয়ে কৃষকদের ওপর জিএসটি চাপিয়ে দিয়েছেন।