নেহরুকে রেকর্ড ছুঁয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী মোদী  

0
236
PM Modi for the third time breaking Nehrus record 1
PM Modi for the third time breaking Nehrus record 1
প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার রাষ্ট্রপতি ভবনে জাতীয় সঙ্গীতের পর ঠিক ৭.২৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন নরেন্দ্র মোদী।
আর তারপরেই দর্শকাসন থেকে উঠে মোদী মোদী এবং ভারত মাতা কি জয় স্লোগান। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।ঈশ্বরের নামে শপথ নিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রতি কর্তব্য পালন করবেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, নির্মলা সীতারমণ,শিবরাজ সিং চৌহান, মনহরলাল খট্টর, এইচডি কুমারস্বামী-সহ একঝাঁক নতুন মুখ।রবিবার সন্ধ্যা ছিল তারকাখচিত। রাষ্ট্রপতি ভবনে বসেছিল চাঁদের হাট।আর এই অনুষ্ঠানের সাক্ষী হতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথদেশ–সহ ৭ জন রাষ্ট্রপ্রধান।একই সঙ্গে বিদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অনুষ্ঠানে ছিলেন শাহরুখ খান, মুকেশ আম্বানি, অক্ষয় কুমার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও।