গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা, ধৃত মহিলা 

    প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা, ধৃত মহিলা 

    0
    219
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে। এমনই হুমকি ফোন পেয়ে  হুলস্থুল পড়ে গিয়েছে মুম্বই পুলিশে।

     

    ফোনটি ৩৪ বছরের এক মহিলা করেন বলে প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন। তবুও কেন তিনি এই হুমকি ফোন করছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন যায়। সেই হুমকি ফোনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য অস্ত্র প্রস্তত রয়েছে বলেও দাবি করা হয়। এই ফোন পাওয়ার পরেই সক্রিয় হয় মুম্বই পুলিশ। তদন্তের পর ওই মহিলাকে গ্রেফতার করা হয়।

     

    প্রসঙ্গত, গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে।