
বর্তমানে ভারতীয় যুবকদের অবদান ছাড়া বিশ্বের উন্নয়ন সম্ভব নয়। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ক্যারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি-র সমাবেশে যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহাপরিচালক এনসিসি লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বছর প্রজাতন্ত্র দিবসের ক্যাম্পে ২ হাজারেরও বেশি এনসিসি ক্যাডেট অংশ নিয়েছিল। এই বছরের এনসিসি পিএম সমাবেশের থিম ছিল যুব শক্তি, বিকশিত ভারত। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার গত কয়েক দশক ধরে দেশের যুব সমাজের প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করছে।ভারতীয় যুবকদের ছাড়া বিশ্বের ভবিষ্যত কল্পনা করা যায় না। তিনি অত্যন্ত গর্বিত যে এনসিসি হল বিশ্বের বৃহত্তম যুব সংগঠন।যারা দুর্যোগ মোকাবিলা-সহ সমস্ত ক্ষেত্রে পৌঁছে যায়।প্রধানমন্ত্রী এনসিসি, এনএসএস ক্যাডেট এবং তরুণদের এক দেশ, এক নির্বাচন নিয়ে বিতর্ক চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
কারণ এটি সরাসরি যুবকদের ভবিষ্যতের সঙ্গে যুক্ত। তিনি বলেছেন, যদি প্রতি মাসে নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীরা কলেজ-প্রতিষ্ঠানে পড়ার সময় পাবে কীভাবে।






