মানুষই ঈশ্বর, নেহেরুকে টেক্কা দিয়ে বললেন মোদি

0
12
ছবি সৌজন্যে : এক্স

জওহরলাল নেহরুকে টপকে ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে ধারাবাহিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী।

১৯৫২ থেকে ১৯৬৪ সালের মধ্যে নেহরু প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৪ হাজার ৩৯৮ দিন, আর মোদী সেই রেকর্ড ভেঙে ৪ হাজার ৩৯৯ দিনের গণ্ডি অতিক্রম করেছেন। ১০ জুনই এই রেকর্ড পার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই উপলক্ষ্যে জাতির উদ্দ্যেশ্য ভাষণে প্রথমেই তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন৷ মন্ত্রিসভাকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ মোদি বলেছেন,মানুষই তাঁর কাছে ঈশ্বর ৷ এতবছর মানুষের সেবা করতে পারবেন ভাবেন নি৷ এতদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন ভাবেন নি৷পূর্ববর্তী কংগ্রেস-নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,কংগ্রেস দেশের মানুষের মনে এই ধারণা তৈরি করেছিল যে উন্নয়নের গতি সবসময় ধীর হবে, ভারত দ্রুত এগিয়ে যাওয়ার দেশ নয়। এই মন্থর বৃদ্ধির হারকে হিন্দু গ্রোথ রেট নাম দেওয়া হয়েছিল।

অথচ ব্যর্থতা ছিল কংগ্রেসের, কিন্তু দোষ চাপানো হয়েছিল দেশের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের উপর। এর নাম,হিন্দু গ্রোথ রেট না হয়ে,কংগ্রেস গ্রোথ রেট হওয়া উচিত ছিল।