গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National গত ১১ বছরের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী

    গত ১১ বছরের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    কেন্দ্রে বিজেপি তথা এনডিএ সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে তিনি লিখেছেন, গত ১১ বছর দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
    তাঁর দাবি, গত ১১ বছরে তাঁর সরকারের প্রতিটি প্রকল্পের কেন্দ্রে ছিল গরিব ভাইবোনদের কল্যাণ ও সর্বসাধারণের উন্নয়ন। উজ্জ্বলা, পিএম আবাস, আয়ুষ্মান ভারত, ভারতীয় জনঔষধি বা পিএম কিষাণ সম্মান নিধি-এই সব প্রকল্পই দেশবাসীর প্রত্যাশায় নতুন ডানা জুগিয়েছে।
    তিনি আরও জানিয়েছেন, আজকের ভারত শুধু বিশ্বের দ্রুততম উর্ধ্বমুখী অর্থনীতিই নয়, বরং জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের মতো ইস্যুতেও এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর।