গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Top News মোদীর দুর্নীতি খোঁচা, পাল্টা পরিযায়ী কটাক্ষ তৃণমূলের

    মোদীর দুর্নীতি খোঁচা, পাল্টা পরিযায়ী কটাক্ষ তৃণমূলের

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দুর্নীতিগ্রস্ত তৃণমূলের শাসনে ক্লান্ত পশ্চিমবঙ্গবাসী। আলিপুরদুয়ারে সভার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্টে কার্যত ২০২৬-র বিধানসভা ভোটের দামামা বাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি লিখেছেন তৃণমূলের দুর্নীতি ও ব্যর্থতায় রাজ্যবাসী ক্লান্ত । তবে পশ্চিমবঙ্গবাসী কেন্দ্রের একাধিক প্রকল্পের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করে পাল্টা পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস।
    প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখি বলে আক্রমণ করে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে পরিযায়ী পাখি যখন বাংলায় আসছেন তখন একটা সহজ প্রশ্নের উত্তর দিলেই হয়। কেন রাজ্য সরকারের হকের বকেয়া ১.৭ লাখ কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না।