
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে কয়েক দিনের ব্যবধানে আবারও ভারতের তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার, ভারত মধ্যরাতে অপারেশন সিঁদুর-র মাধ্যমে নির্দিষ্ট করে করে মোট ৯টি জঙ্গিগোষ্ঠীতে হামলা চালায়।
এরপরই পাল্টা পাকিস্তানের বাহিনী ৮-৯ মে মধ্যরাতে সমগ্র ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ শুরু করে, যা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে, সেনাবাহিনী জানিয়েছে। ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানের হামলা প্রতিহত করার একদিন পর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শীর্ষ সামরিক নেতৃত্বের সাথে জাতীয় নিরাপত্তা পরিস্থিতির একটি বিস্তৃত পর্যালোচনা করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ অন্ধ্রপ্রদেশের জওয়ান এম মুরলী নায়েকের বাড়িতে ফোন করে জানানো হয়, পাকিস্তানের ছোড়া গোলায় আহত হয়েছেন মুরলী। তার কয়েক ঘণ্টা পরেই আবার ফোন আসে। তখন জানানো হয় মৃত্যু হয়েছে মুরলীর।
