আবারও জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর 

0
137
Modis message next to Zelenskiy not in wartime 1
Modis message next to Zelenskiy not in wartime 1
আমেরিকায় সফরেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ অগস্ট ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
১৯৯২ সালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পা রাখেন কিয়েভে।ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছিলেন, শান্তি ফেরাতে ভারত সাধ্যমতো চেষ্টা করবে। যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।অন্যদিকে, আমেরিকায় কোয়াড সম্মেলনেও রাশিয়া-ইউক্রেনের লড়াইয়ের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। কোয়াড সম্মেলনের পর যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়। তারপরই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।