২ দিনের সাইপ্রাস সফরে প্রধানমন্ত্রী মোদী

0
136
ছবি সৌজন্যে : এক্স
দুদিনের সাইপ্রাস সফরে রবিবার বিকালে সেদেশে মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোভুলিডেস। উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী এরপরই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।
সেখানে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য সাইপ্রাসের রাষ্ট্রপতি মিস্টার নিকোস ক্রিস্টোভুলিডেসকে অনেক ধন্যবাদ। এই সফর ভারত-সাইপ্রাস সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং আরও অনেক ক্ষেভে উল্লেখযোগ্য গতি আনবে।
উল্লেখ্য, প্রায় ২০ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বীপরাষ্ট্রে সফরে গেছেন। এদিন বিদেশ সফরের আগে প্রধানমন্ত্রী সাইপ্রাসকে ঘনিষ্ঠপূর্ণ বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবেও বর্ণনা করেছেন।