
আগেকার সরকারের নীতি ছিল, মজা-আনন্দ করো আর পাঁচ বছর কাটিয়ে দাও। এক অনুষ্ঠানে কংগ্রেসকে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের নাগরিক কংগ্রেস সরকারের উন্নয়নের গতি দেখেছে। আবার দুর্নীতির গতিও দেখেছে। সেই গতি যদি চলতে থাকত, তাহলে এতদিনে কী পরিস্থিতি হত তা দেশের মানুষ বুঝতে পারছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য, আগের সরকারগুলির মধ্যে কোনওরকম দায়বদ্ধতা ছিল না। সরকারের নীতি ছিল, পাঁচ বছর মজা করে কাটিয়ে দাও। কংগ্রেস আমলের উন্নয়নের গতি আর তাঁর আমলের উন্নয়নের গতির তুলনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালে কংগ্রেস লক্ষ্যমাত্রা নিয়েছিল ২০৪৪ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসাবে গড়ে তুলতে হবে।
৩০ বছর সময় চেয়েছিল এই সামান্য লক্ষ্যমাত্রা পূরণের জন্য! আর আজকের বিকশিত ভারতে উন্নয়নের গতি, মাত্র এক দশকে ভারত বিশ্বের সেরা পাঁচে ঢুকে গিয়েছে। এরপরই নরেন্দ্র মোদীর দৃপ্ত ঘোষণা, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে।









