
অসুস্থ রাজ্যবাসীর সঙ্গেই রাজনীতি করছে পশ্চিমবঙ্গ সরকার।তৃণমূল কংগ্রেসকে নিশানা করে পশ্চিমবঙ্গের প্রবীণদের নাগরিকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার আয়ুর্বেদ দিবস উপলক্ষে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কল্যাণী এইমস হাসপাতালের তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি পশ্চিমবঙ্গ এবং দিল্লির ৭০ বছরের ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমাপ্রার্থী। কারণ তিনি তাদের সেবা করতে পারবেন না। তিনি ক্ষমা চাইছেন কারণ প্রবীণ নাগরিকরা কেমন আছেন, সেই তথ্য সংগ্রহ করে তাদের সাহায্য করতে পারবেন না। এর কারণ হল দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে না। রাজনৈতিক স্বার্থে নিজেদের রাজ্যের অসুস্থ মানুষদের কষ্টে রাখার প্রবণতা যে কোনও মানবিক মনোভাবের বিরোধী।এর জন্য তাঁর কষ্ট হয়। দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকরা তাঁর কথা নিশ্চয়ই শুনছেন। তিনি পশ্চিমবঙ্গ এবং দিল্লির প্রবীণ মানুষদের কাছে ক্ষমাপ্রার্থী।
দেশের মানুষদের সেবা করার ইচ্ছা তাঁর আছে। কিন্তু রাজনৈতিক ব্যবস্থার দেওয়াল তাঁকে দিল্লি এবং পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের সেবায় বাধা দিচ্ছে।
ছবি সৌজন্যে :বিজেপি
