গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National কানাডার জি৭ সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী মোদী

    কানাডার জি৭ সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী মোদী

    0
    104
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কানাডায় চলতি মাসে আয়োজিত হতে চলা জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। ভারত যে এই সম্মেলনে যোগ দিতে আগ্রহী, সেকথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী।
    সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রীকেও। ১৫ থেকে ১৭ জুন আয়োজিত হতে চলা ওই সামিট নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের ফোন এসেছিল। অতি সাম্প্রতিক নির্বাচনে তাঁর জয়েরজনয তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে যে টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তার উল্টো পথে হেঁটে পথ খলে দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন অনেকে।