শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

0
60
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের পরিস্থিতিতে জ্বালানি তেল, গ্যাসের সরববরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ কথা জানানো হয়েছে।খবর, দেশে জ্বালানি তেল, গ্যাসের সরবরাহের পরিস্থিতি কী, রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, নাগরিকদের নিরাপত্তার বিষয়েও আলোচনা হতে পারে।এই সঙ্কটময় পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত রাজ্যকে একযোগে কাজ করার বার্তাও দিতে পারেন বলে মনে করা হচ্ছে।সূত্রের খবর, এই সঙ্কটময় সময়ে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা কী ভাবে বজায় রাখা যায়,রাজ্যগুলি কোনও বিকল্প ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে কি না, বৈঠকে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে।ওই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিবর্তে মুখ্যসচিবেরা বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। তবে এই বৈঠকে পশ্চিমবঙ্গ যোগ দেয় কি না, রাজনৈতিক মহলে এখন সেটা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে।