মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদী

0
119
ছবি সৌজন্যে : এক্স

আগামী ১১ থেকে ১২ মার্চ মরিশাস সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

সাংবাদিকদের সামনে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের আমন্ত্রণে মরিশাস সফরে যাবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদী মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

এর আগে ২০১৫ সালে মরিশাস সফরে করেছিলেন প্রধানমন্ত্রী।