
দু দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির প্রধানমন্ত্রী তথা সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল সেখানে যাচ্ছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সৌদিতে যাচ্ছেন মোদী।
এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালে সে দেশে গিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে কয়েক দিন আগেই মক্কায় ভারতীয়দের হজযাত্রা নিয়ে জটিলতা কেটেছে। হজযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসন।
গত সপ্তাহেই তারা সিদ্ধান্ত নিয়েছে আরও ১০ হাজার ভারতীয় যেতে পারবেন হজযাত্রীয়। সেই জটিলতা কাটতে না কাটতেই সে দেশে যাবেন প্রধানমন্ত্রী মোদী।
