
যিনি ১০ লাখ টাকার স্যুট পরেন তাঁর শিসমহল নিয়ে কথা না বলাই উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিয়েছেন আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার এক অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি নিজের জন্য কোনওদিন একটা বাড়ি তৈরি করিনি। ইচ্ছে করলে তিনি নিজের জন্য শিসমহল বানাতে পারতেন। কিন্তু, তা না করে ৪ কোটি নাগরিকের স্বপ্ন সফল করতে পেরেছেন। বর্তমানে তাঁরা মাথার উপরে ছাদ পেয়েছেন।এরপরেই পাল্টা সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, গত ১০ বছরে দিল্লিতে অনেক কিছু কাজ করেছে আপ সরকার। সেখানে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমন কিছু করেনি যা প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করতে পারেন।২০২৫ সালে দিল্লির জনগণ দুটি সরকার বেছে নিয়েছিল। কেন্দ্রে বিজেপি এবং রাজধানীতে আপ। ১০ বছর অতিক্রান্ত হয়েছে। এই ১০ বছর আপ সরকার কি কি কাজ করেছে তা ২-৩ ঘটনার মধ্যে বলা সম্ভব নয়।
প্রধানমন্ত্রীকে নিশানা করে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যিনি নিজের জন্য ২ হাজার ৭০০ কোটি টাকার বাড়ি তৈরি করেন, ৮ হাজার ৪০০ কোটি টাকার বিমান সফর করেন, ১০ লাখ টাকার স্যুট পরেন, তাঁর মুখে শিসমহলের কথা শোভা পায় না। তিনি ব্যক্তিগত অভিযোগের রাজনীতি করেন না।
