অবৈধ অভিবাসী : সঠিক পদক্ষেপ ভারতের, আস্থা ট্রাম্পের 

0
203
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

অবৈধ অভিবাসীদের ফেরাতে যথাযথ ব্যবস্থা নেবে ভারত। প্রধানমন্ত্রীর সঙ্গে কথার পর আশ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লরিডা থেকে ম্যারিল্যান্ডে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর অনেক ক্ষণ ধরে কথা হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমেরিকার খুব ভাল সম্পর্ক রয়েছে।এরপরেই প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়েও প্রশ্ন করা হয় আমেরিকার প্রেসিডেন্টকে। তবে এই নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সব বিষয়ই উঠে এসেছে আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অভিবাসন নীতি নিয়ে আলোচনা করেছেন তিনি। আমেরিকায় আসা অবৈধ ভারতীয় অধিবাসীদের ফেরাতে প্রধানমন্ত্রী যথোচিত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনাও করেছেন। আমেরিকায় তৈরি সামরিক সরঞ্জামের ক্রেতা হিসেবে ভারতের গুরুত্ব উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ভারতের সর্ববৃহৎ ব্যবসায়ীক বন্ধু হল আমেরিকা। দুই তরফে গত ২০২৩-২৪ অর্থবর্ষে ১১৮ বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছিল।