গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata শুক্রবার ৩ রুটের মেট্রো উদ্বোধনে মোদী, প্রস্তুত কলকাতা

    শুক্রবার ৩ রুটের মেট্রো উদ্বোধনে মোদী, প্রস্তুত কলকাতা

    0
    131
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    শুক্রবার বিকেল ৪টে ১৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মেট্রোয় চড়ে যশোর রোড স্টেশন থেকে জয় হিন্দ বা বিমানবন্দর মেট্রো স্টেশনে যাবেন।
    ফের মেট্রোয় চড়েই যশোর রোড স্টেশনে ফিরবেন। এরপর বিকেল ৪টে ৩৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশন থেকে সড়কপথে দমদম সেন্ট্রাল জেল ময়দানের উদ্দেশে যাবেন। সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক সভা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমে প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ৫টা ২৫ মিনিট পর্যন্ত প্রশাসনিক সভার পর ৫টা ৩০ মিনিটে সেন্ট্রাল জেল ময়দান থেকেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। ৬টা ১৫ পর্যন্ত সভার পর ৬টা ২০ নাগাদ সড়কপথে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এরপর ৬টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরবেন।
    সবমিলিয়ে প্রধানমন্ত্রী আড়াই ঘণ্টা কলকাতায় থাকবেন। তবে পরিস্থিতি অনুযায়ী প্রধানমন্ত্রীর সফরসূচি বদলাতেও পারে। উদ্বোধনের আগে মেট্রো রেল কর্তারা তিনটি রুটের পরো ব্যবস্থা খতিয়ে দেখেছেন।