
আবারও রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন বিহারের একটি অনুষ্ঠানের পর ১৮ তারিখ শুক্রবার দুপুর ২টোয় অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী।
এরপর সেখান থেকে গাড়িতে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে যাবেন। সেখানেই জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে ভোট পাখি বলে কটাক্ষ করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেছেন ভোটের আগে ভোটপাখিরা বাংলা ভ্রমণ করে।
আগেও তো করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্যের প্রভাব ভোটে পড়ে না। ২১, ২৩, ২৪ সব নির্বাচনেই ডেলিপ্যাসেঞ্জারি করেছেন। তারপরেও বিজেপি হরেছে।







